মুজামুল আফআলিল মুতায়াদ্দিয়া বি-হারফিন ফিল-কুরআনিল কারীম
- লেখক : মুহাম্মাদ হাবীবুল্লাহ
- প্রকাশনী : নাশাত
- বিষয় : অভিধান
পৃষ্ঠা : 192
কভার : হার্ড কভার
150.00৳ Original price was: 150.00৳ .111.00৳ Current price is: 111.00৳ . (26% ছাড়)
আরবি ভাষার একটি গুরুত্বপূর্ণ অথচ জটিল দিক হলো, সেলাবিশিষ্ট ফেলের শুদ্ধ ও সুন্দর ব্যবহার। অনারবদের কাছে তো বটেই, আরবদের কাছেও বিষয়টি জটিল। এ জন্য আরবদেশের বহু ভাষাবিদ এ বিষয়ে স্বতন্ত্র গ্রন্থ প্রণয়ন করেছেন।
কোন ফেয়েলের (ক্রিয়া) সাথে কোন হরফ (অব্যয়) ব্যবহার হয় এবং সেই ব্যবহারে কারণে অর্থের কী ভিন্নতা ঘটে , তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই আরবি ভাষায়। এর জন্য বারবার শরণাপন্ন হতে হয় একাধিক অভিধানের। ফলত ছাত্রশিক্ষক সবাইকে পড়তে হয় বড় দ্বন্দ্বে ও সমস্যায়।
কুরআন কারিমেও ব্যবহৃত হয়েছে এরকম ছয় শতাধিক ফেয়েল। সেসব ফেয়েলের অর্থ, ব্যবহার ও আয়াতনির্দেশসহ নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে রচিত হয়েছে ‘মুজামুল আফআলিল মুতায়াদ্দিয়া বি-হারফিন ফিল-কুরআনিল কারীম’ গ্রন্থটি।
এ গ্রন্থের শেষে সন্নিবেশিত সূচি দেখলে কোনো পাঠক অবাক না করে পারবেন না। আরবদেশীয় গবেষণাগ্রন্থের স্টাইলে সাজানো এ সূচি গ্রন্থের মান বৃদ্ধি করেছে বহুমাত্রায়। বইটির ভূয়সী প্রশংসা করেছেন এ দেশে আরবি ভাষার আরেক কিংবদন্তি শাইখ সফিউল্লাহ ফুআদ হাফি.।
Reviews
There are no reviews yet.