আল্লাহ্ (ইসলামি আকিদা সিরিজ-০১)
- লেখক : ড. উমার সুলায়মান আল আশকার
- প্রকাশনী : সিয়ান পাবলিকেশন
- বিষয় : ঈমান ও আকীদা
পৃষ্ঠা : ৪৫১
কভার: হার্ডকভার
750.00৳ Original price was: 750.00৳ .502.00৳ Current price is: 502.00৳ . (33% ছাড়)
সৃষ্টির আদিকাল থেকেই মানুষ একজন পরম স্রষ্টার অস্তিত্ব অনুভব করেছে। কেউ তাঁকে খুঁজেছে যুক্তিতে, কেউ অনুভবে, কেউ কল্পনায়। তবে সেই স্রষ্টাকে বোঝার পথে মানুষের চিন্তা ও দর্শনে তৈরি হয়েছে নানা ভিন্নতা। ইসলাম এই বিভ্রান্তির ভিড় চিরে ঘোষণা করে, স্রষ্টা একজন, তিনি অদ্বিতীয়, তিনি আল্লাহ। ইসলাম আল্লাহকে উপস্থাপন করে তাঁর মহিমান্বিত গুণাবলির মাধ্যমে। এসব গুণাবলি মানুষকে আল্লাহর নিকটবর্তী করে। কিন্তু সময়ের স্রোতে ইসলামের মূল বিশ্বাসের সংঘর্ষে এসেছে নানা বিজাতীয় দর্শন। এর ফলে আল্লাহ সম্পর্কে স্পষ্ট ধারণার জায়গায় ধীরে ধীরে জন্ম নিয়েছে বিভ্রান্তি ও বিশ্বাসগত সংশয়।
এই গ্রন্থে ড. উমর আল-আশকার ইসলামের মৌলিক উৎসগুলো থেকে সকল ভুল ধারণা চিহ্নিত করেছেন। তিনি দেখিয়েছেন, আল্লাহর গুণাবলি সম্পর্কিত কুরআন ও হাদিসের বাণীগুলো বোঝার একমাত্র সঠিক মানদণ্ড হলো সালাফদের অনুসৃত পথ। তাওহিদকে কেবল একটি তাত্ত্বিক ধারণা হিসেবে নয়, বরং ইসলামের হৃদস্পন্দন হিসেবে উপস্থাপন করা হয়েছে এ গ্রন্থে।














Reviews
There are no reviews yet.