আকিকা ও নবজাতকের জন্য করণীয়
- লেখক : মুহাম্মদ ইস্রাফিল হোসাইন
- প্রকাশনী : রিফাইন পাবলিকেশন
- বিষয় : ইসলামি বিধি-বিধান ও মাসআলা-মাসায়েল
পৃষ্ঠা সংখ্যা : ১৪৪
বাধাই : পেপারব্যাক
200.00৳ Original price was: 200.00৳ .147.00৳ Current price is: 147.00৳ . (27% ছাড়)
একটি শিশু ভূমিষ্ঠ হয়ে যখন পৃথিবীতে আগমন করে তখন সবাই তার আগমনে মহা খুশি হয়ে স্বাগত জানায়। পৃথিবীতে বিভিন্ন জাতি,ধর্ম,গোত্র, বর্ণের মানুষ বাস করে। সবার সংস্কৃতি আলাদা আলাদা তাই নবজাতকের আগমনের অভিনন্দন ও আলাদা আলাদা। একজন মুসলিম হিসেবে আমাদেরও নিজস্ব সংস্কৃতি আছে। নবজাতককে স্বাগত জানাতে আমাদেরও কিছু বিধি-বিধান মেনে চলতে হয়।
সদ্য ভূমিষ্ঠ শিশুর জন্য আমাদের ছয়টি (কানে আজান দেওয়া, তাহনিক করা, নাম রাখা,মাথা মুণ্ডন করা, আকিকা করা, খতনা করা) আমল করতে হয়। এই আমলগুলো পালন করার মাধ্যমে নবজাতককে স্বাগত জানালে পৃথিবীতে তার আগমন সার্থক হবে।
নবজাতকের জন্য এই আমলগুলো করার মাধ্যমে মহান আল্লাহর আনুগত্য প্রকাশ পায়। যদি সঠিকভাবে সুন্নাহ সম্মত উপায়ে নবজাতকের জন্য করণীয় কাজ করতে না পারি তা হলে মহান আল্লাহ প্রদত্ত ইবাদত থেকে নিজে বঞ্চিত হলাম ও আমার কলিজার ধন নবজাতককেও বঞ্চিত করলাম।
রিফাইন পাবলিকেশন থেকে প্রকাশিত ❝আকিকা ও নবজাতকের জন্য করণীয়❞ বইটিতে সকল কিছু কুরআন ও সুন্নাহর আলোকে দলিলসহ বর্ণনা করা হয়েছে। সন্তান জন্ম পূর্ববর্তী করণীয় থেকে সন্তান জন্ম পরবর্তী করণীয় এবং কুরআন ও সুন্নাহ সম্মত নবজাতকের সুন্দর নাম দেওয়া হয়েছে।


















Reviews
There are no reviews yet.