hajj-umra-sofofre-guide

হজ্জ ও উমরাহ সফরে সহজ গাইড

সম্পাদক : শাইখ ড.আবু বকর মুহাম্মাদ যাকারিয়া, শায়খ আব্দুস সামাদ সালাফি, শায়খ শাহ ওয়ালিউল্লাহ
পৃষ্ঠা : ২২৯
কভার : পেপারব্যাক

হজ্জ ও উমরাহ সফরে যারা যাবেন তাদের জন্য এই বইটি হাদিয়া দেয়া হচ্ছে!

হজ্জ ও উমরাহ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি ইবাদত। ইসলামের এই মহান ইবাদত দুটি পালন করার সময় এর বিধিবিধান সঠিকভাবে না জানার কারনে অনেক মানুষ বিভ্রান্তিতে পড়েন। অনেকে হজ্জ ও উমরাহ করতে গিয়ে শিরক, বিদআত ও কুসংস্করাচ্ছন্ন ত্রুটিপূর্ণ কাজ করে আসেন। বেশিরভাগ হজ্জ ও উমরাহ যাত্রীরা মানুষের মুখের কথা শুনে অথবা মানুষের দেখাদেখি হজ্জ ও উমরাহ করার চেষ্টা করেন কিন্তু এর মধ্যে কোন ভুলত্রুটি আছে কিনা সেটা অনেকে যাচাই করেন না! হজ্জ ও উমরাহ সুন্নাহ মোতাবেক শুদ্ধ ও পরিপূর্ণ হলো কিনা তাও দেখেন না! বেশিরভাগ মানুষ যে এজেন্সির সাথে হজ্জ ও উমরাহ করতে যান তারা অন্ধের মতো তাদের অনুসরণ করেন। কিন্তু এটি মোটেও কাম্য নয়। হজ্জ ও উমরাহ হতে হবে মুহাম্মাদ (সা.) ও সাহাবীদের মতো। হজ্জ ও উমরাহ হতে হবে কুরআন ও বিশুদ্ধ হাদীসের দলিলের সাথে সামঞ্জস্যপূর্ণ। আলহামদুলিল্লাহ, এই বইটি বাজারে প্রচলিত হজ্জ ও উমরাহ বইগুলোর মধ্যে অন্যতম আধুনিক, তথ্যবহুল, পরিপূর্ণ ও বিশুদ্ধ বই।
গাইড বইয়ে যা আছেঃ

  • হজ্জের তাৎপর্য, ইতিহাস ও শর্তাবলী
  • যাবতীয় মানসিক ও বৈষয়িক পূর্বপ্রস্তুতি
  • হজ্জ ও উমরাহ যাত্রা পথের বিবরণ
  • উমরাহ ও হজ্জ সম্পাদনের নিয়মকানুন
  • মক্কা-মদীনার মসজিদের পরিচিতি বিবরণ
  • মক্কা-মদীনায় দৈনন্দিন করনীয় আমল
  • মক্কা-মদীনার দর্শনীয় স্থানসমূহের বর্ণনা
  • প্রয়োজনীয় বিবিধ মাসআলা-মাসায়েল
  • বিবিধ দৈনন্দিন দুআ ও জিকিরসমূহ
Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “হজ্জ ও উমরাহ সফরে সহজ গাইড”

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য কিছু বই

Shopping cart
Shop
0 items Cart
My account